বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনে শিক্ষা উন্নয়নের নতুন সূচনা

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী চারান উচ্চ বিদ্যালয় নতুন একাডেমিক ভবন পেয়ে শিক্ষা উন্নয়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ভবনের উদ্বোধন এবং নবগঠিত এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নতুন ভবনের যথাযথ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বারডেম হাসপাতাল, ঢাকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এন. এইচ. ইউসুফজাই। তাঁরা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আধুনিক অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হায়দারুল ইসলাম খান ইউসুফজাই। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন কোকডহরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তরফদার (মিল্টন) এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনসার আলী সিকদার, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, কৃষিবিদ এস. এম. এ. খালিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক পৌর যুবদলের সভাপতি আজাহার আলী রাজা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শরিফুল আলম (মাসুদ)সহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, চারান উচ্চ বিদ্যালয়-এর নতুন একাডেমিক ভবন শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২৬ সময় দৃশ্য