বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

তারেক রহমান ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন: স্বপন

গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জি এস জিয়াউল হাসান স্বপন বলেছেন, দল ও দেশের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমনটাই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে থেকেও রাজপথে সক্রিয় ছিলেন। তারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, মিথ্যা মামলায় জড়িয়েছেন এবং কারাবরণ করেছেন। এই ত্যাগের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি।

জি এস স্বপন বলেন, “আমরা গত ১৫ বছর ঘর-সংসার ছেড়ে রাজপথে ছিলাম। আন্দোলনে সক্রিয় ছিলাম। বহু নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, জেল খেটেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। এখন সময় এসেছে এই ত্যাগী নেতাদের মূল্যায়নের।”

তিনি আরও বলেন, বিএনপি এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। দলীয় নেতৃত্বে যারা আছেন, তাদের অনেকেই রাজপথের আন্দোলন থেকে উঠে এসেছেন। তারা দেশের দায়িত্ব পালন করছেন। তাই তৃণমূলের ত্যাগী কর্মীদের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের পাশে দাঁড়াবেন এবং দলকে আরও শক্তিশালী করবেন। গাজীপুর মহানগর বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অনেক নেতাই দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন, কিন্তু এখনও তাদের যথাযথ মূল্যায়ন হয়নি।

জি এস স্বপন নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি জানান, তার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি একাধিকবার কারাবরণ করেছেন। তবুও তিনি দলের প্রতি অনুগত থেকে কাজ করে যাচ্ছেন।

শেষে তিনি দেশবাসী ও গাজীপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমরা চাই তারেক রহমান ত্যাগী ও নির্যাতিত নেতাদের পাশে থাকুন এবং তাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী দল গড়ে তুলুন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
৬৪ সময় দৃশ্য