বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

নবীগঞ্জে মাদকবিরোধী শোভাযাত্রা ও ইভটিজিং প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলার আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে “মাদক, জুয়া, ইভটিজিং- না বলি প্রতিদিন” এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য ও জনসচেতনতামূলক শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘জনতার-কণ্ঠ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গত সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি পুরো এলাকায় মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। পরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে র‍্যালিটি শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান এবং সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. সাজু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জনতার-কণ্ঠের সংগঠক মো. রুবেল মিয়া, করগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মিয়া, বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, সায়েব আলী, বিন্দু পাল, ছাত্রদল নেতা কাজী আহমেদ খোকন, সমাজকর্মী রজত গোস্বাসী, রিন্টু দাশ, জাবেদুর রহমান, পার্থ গোপ রিপন, সোহাগ চৌধুরী ও সায়মন আহমেদসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইফতেকার আলম হামিম, ইয়াসিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে মাদক, জুয়া ও ইভটিজিং এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে এ বিষয়ে কঠোর সচেতনতা গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, কোনোভাবেই নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা অভিযোগে ফাঁসানো যাবে না। পাশাপাশি যারা প্রকৃত অপরাধে জড়িত, তাদের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিহিংসা বা গুজবের ভিত্তিতে কাউকে হয়রানি না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব এবং দৈনন্দিন কার্যক্রমের ওপর নজরদারি রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠনে শিক্ষক ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মাদকবিরোধী শোভাযাত্রা ও ইভটিজিং প্রতিরোধ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
৩২ সময় দৃশ্য