বাংলাদেশ , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

নরসিংদীতে পার্টনার কংগ্রেস: টেকসই কৃষি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়ন

নরসিংদীতে কৃষি ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জুন ২০২৬) নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ এবং পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী, কৃষক ও উদ্যোক্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে দেশের কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত কৃষি ব্যবস্থাপনা এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তারা আরও বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেওয়া হচ্ছে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ, পুষ্টিকর ফসল উৎপাদন এবং ভবিষ্যৎ কৃষি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়নে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকবান্ধব প্রযুক্তি, পুষ্টিকেন্দ্রিক কৃষি ব্যবস্থা এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ মিনিট আগে
৯ সময় দৃশ্য