বাংলাদেশ , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বাধিক পঠিত

পাঁচবিবিতে উন্মুক্ত ডাকের মাধ্যমে মসজিদের কৃষি জমি লিজ প্রদান

গোলাম মর্তুজা,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের তেলিহার এলাকায় অবস্থিত বায়তুল নুর জামে মসজিদের নিজস্ব আবাদী কৃষি জমি উন্মুক্ত ডাক (নিলাম) পদ্ধতির মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে এক বছরের জন্য লিজ প্রদান করা হয়েছে। এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সাবেক সভাপতি ও হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। ডাক পরিচালনা করেন মসজিদের সেক্রেটারি মো. ইরফান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মো. জাকির আহম্মেদ (বিসিএস ক্যাডার)। এছাড়া কোষাধ্যক্ষ এনামুল মাষ্টার, সাবেক সভাপতি হাফিজুল মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, মাহাবুল, বাবু মাষ্টার, সানাউল মন্ডল, ইয়ামিন, সোহেল আহম্মদ, সুজাউল ইসলাম, মুহিদুল ইসলাম, জুহেল, শামিম, মেহেদুল, শান্তসহ মসজিদের বর্তমান ও সাবেক কমিটির সদস্যরা এবং শতাধিক স্থানীয় গ্রামবাসী।
অনুষ্ঠানে উন্মুক্ত ডাক শুরুর আগে অংশগ্রহণকারীদের নির্ধারিত অগ্রিম অর্থ জমা দিয়ে নিলামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরে গ্রামের অর্ধশতাধিক কৃষক প্রতিযোগিতামূলক দরদানে অংশ নেন। প্রতিযোগিতামূলক দরপত্র শেষে সর্বোচ্চ দরদাতাদের মাঝে মসজিদের প্রায় ১০ বিঘা কৃষি জমি এক বছরের জন্য প্রায় ২ লক্ষ টাকায় লিজ প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, এই ধরনের স্বচ্ছ উন্মুক্ত ডাক পদ্ধতির মাধ্যমে লিজ প্রদান হওয়ায় মসজিদের আয় বৃদ্ধি পাবে এবং কৃষকদের জন্যও সমান সুযোগ তৈরি হয়েছে। এতে এলাকায় অর্থনৈতিক স্বচ্ছতা ও সামাজিক অংশগ্রহণ আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ ধরনের উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ ঘন্টা আগে
২৮ সময় দৃশ্য