বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

পাটগ্রামে জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে পরিচিত জিয়াউর রহমানকে স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩০ মে) বিকেলে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার আবু সাঈদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা জাতিকে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নেতৃত্ব গ্রহণ করে জিয়াউর রহমান কৃষি, অর্থনীতি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটান।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের সময় কৃষিতে আধুনিকায়ন শুরু হয় এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে অগ্রসর হয়। তার নেতৃত্বে প্রথম গার্মেন্টস শিল্পের সূচনা হয়, যা আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। পাশাপাশি বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের ভিত্তি তার সময়েই প্রতিষ্ঠিত হয়।

এছাড়া বক্তারা বলেন, তার শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগও সেই সময় প্রসারিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
২৬ সময় দৃশ্য