বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীপদে দীপেন দেওয়ান পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রীপদে পূর্ণবহালের দাবিতে দীপেন দেওয়ানকে পুনরায় দায়িত্বে বহাল রাখার আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পূর্বের মতোই মন্ত্রী হিসেবে বহাল রাখা উচিত। তাদের দাবি, দীপেন দেওয়ানকে একটি “ষড়যন্ত্রমূলক পরিস্থিতির” কারণে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য রক্ষায় অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সমতল এলাকার প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ায় কিছু বিতর্ক তৈরি হয়েছে এবং এতে স্থানীয় জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীপদে স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। এ সময় তারা প্রধানমন্ত্রী বরাবর দেওয়া বক্তব্যে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির তবলছড়ি মাঝেরবস্তি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম মঈনুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা।

এতে বক্তব্য রাখেন সাবেক উপসচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, বিএনপি নেতা ও ব্যবসায়ী আমীর ছাবের, মারমা সম্প্রদায়ের নেতা মংসুইনপ্রু মারমা, মানবাধিকার কর্মী লুমা লুসাই, বিএনপি পেশাজীবী নেতা মঈনুদ্দিন মাস্টার, সমাজসেবক টিটু মিল্কি ও সমাজকর্মী রাবেয়া সুলতানাসহ অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীপদে পূর্ণবহালের দাবি জানানো হয়।

স্থানীয় নাগরিক সমাজের মতে, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
৪৫ সময় দৃশ্য