বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

ফরিদপুরে নকল ঘি কারখানায় অভিযান, জরিমানা ও সাজা

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকায় একটি নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এই অভিযানে নকল ঘি উৎপাদনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বনিন। অভিযানটি পরিচালিত হয় “দুধক ফুড প্রোডাক্টস” নামের একটি প্রতিষ্ঠানে, যেখানে দীর্ঘদিন ধরে নকল ঘি ও ভেজাল ঘি তৈরি হচ্ছিল বলে অভিযোগ ছিল।

অভিযানকালে কারখানা থেকে প্রায় ১ হাজার লিটার ভেজাল ঘি, ৯ ডোপ সয়াবিন তেল এবং একটি বড় ড্রাম জব্দ করা হয়। এছাড়া নকল ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা ও ক্ষতিকর রাসায়নিক রং উদ্ধার করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

একই সময়ে রাজিব নামে এক ব্যক্তির দোকান থেকেও ১২ ড্রাম নন-ব্র্যান্ড তেল এবং ৬ ডোপ জেলি জব্দ করা হয়। এসব পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই অবৈধ কার্যক্রমটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। ডালডা, সয়াবিন তেল ও রাসায়নিক রং ব্যবহার করে নকল ঘি তৈরি করে বাজারজাত করা হচ্ছিল, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য রক্ষায় নকল ঘি ও ভেজাল ঘির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সন্দেহজনক খাদ্যপণ্য সম্পর্কে প্রশাসনকে জানাতে অনুরোধ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
৩৫ সময় দৃশ্য