বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

ফলিত পুষ্টি প্রশিক্ষণ: দোয়ারাবাজারে ৩ দিনের কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ফলিত পুষ্টি প্রশিক্ষণ বিষয়ে তিন দিনের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের জন্য সঠিক পুষ্টি, সুষম খাদ্য গ্রহণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তব জ্ঞান প্রদান করা হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ-এর ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণটি দোয়ারাবাজার উপজেলার মডেল মসজিদ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।

গত ১২ মে (মঙ্গলবার) সকাল ১০টায় শুরু হয়ে ১৪ মে (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় শেষ হয় এই তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রম। পুরো কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বারটান আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুশফিকুছ সালেহীন।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌফিক হোসেন খান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম।

এই প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টির গুরুত্ব, জীবনচক্র অনুযায়ী পুষ্টি চাহিদা, নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, এবং অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশের বর্তমান পুষ্টি পরিস্থিতি এবং পুষ্টিকর খাবারের উৎস সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষকরা বলেন, বারটান দীর্ঘদিন ধরে দেশের পুষ্টি উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, যা স্থানীয় জনগণের পুষ্টি সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন।

এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, ইউপি সদস্য, মহিলা বিষয়ক মাঠকর্মী ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৫০ সময় দৃশ্য