বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

বগুড়ায় তারেক রহমানের জনসভা প্রস্তুতি সম্পন্ন

মোঃ কাওছার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধি

রাত পোহালেই বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তারেক রহমানের জনসভা। এ উপলক্ষে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বগুড়ায় তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসভাস্থলে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

১৯ এপ্রিল রাত ১১টার দিকে বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভা সফল করতে মঞ্চসহ সার্বিক প্রস্তুতির শেষ অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি সরেজমিনে গিয়ে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের বসার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, আব্দুল মুহিত তালুকদার এমপি, মোরশেদ মিল্টন এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা জানান, এই জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে কাজ করছে, যাতে জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

এদিকে, তারেক রহমানের জনসভা ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বগুড়ায় তারেক রহমান-এর এই সফর দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, জনসভাকে কেন্দ্র করে বগুড়া এখন এক নতুন প্রত্যাশা ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
২৪ সময় দৃশ্য