বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয় ফরিদপুরে উন্নয়ন নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো কালিহাতীতে যমুনা নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ফুলবাড়ী বিজিবির অভিযানে ৩ হাজার ভারতীয় ট্যাবলেট জব্দ
সর্বাধিক পঠিত

বাঁশখালী পুলিশের বিশেষ অভিযানে মাদক-জুয়া চক্রের ১৩ জন আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে মাদক, জুয়া এবং অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত উপজেলার শীলকূপ ও চাম্বল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

পুলিশ সূত্র জানায়, বাঁশখালী পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয় মূলত মাদক, জুয়া এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে। অভিযানে পুলিশের একাধিক টিম মোটরসাইকেলযোগে বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং অপরাধপ্রবণ পয়েন্টে অভিযান চালায়। একই সময় রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরাও পৃথকভাবে অভিযানে অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়া চক্রের সঙ্গে সম্পৃক্ত অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়। পুলিশ দাবি করেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিভিন্ন তথ্যপ্রমাণ উদ্ধার করা হয়েছে।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কয়েকজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যদের জুয়া আইনে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দেন।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, সমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি জানান, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ও জুয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
২৮ সময় দৃশ্য