বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সাংবাদিকদের পেশাগত অধিকার, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নতুন উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস) এর নবগঠিত জেলা কমিটি। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় সদর দপ্তর থেকে কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আগামী দুই বছরের জন্য ১৯ মে ২০২৬ থেকে ১৯ মে ২০২৭ পর্যন্ত এই কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরোজ সরওয়ার এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন জামাল উদ্দীন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পেশাদার সাংবাদিক মোঃ জহির আলম বাপ্পী।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপসাংবাদিকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে নিরলসভাবে কাজ করছে বলেও অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।

নবগঠিত কক্সবাজার জেলা কমিটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ এবং গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ তৈরিতে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এছাড়াও সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক ও আইনগত সহযোগিতা কামনা করে কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের কাছেও অনুমোদনপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় এবং ডিবি কার্যালয় থেকে পত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৪২ সময় দৃশ্য