বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা রাজধানীর ধানমন্ডিস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জাতীয় পর্যায়ের নির্বাচন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জাতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্দেশ্যে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
গঠিত কমিটিতে রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ খাইরুল বাশার লাবুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম মোহাম্মদ হোসেন রিজভী। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান খান, শাহিন আলম আশিক, মীর রাজিবুল হাসান নাজমুল এবং মোঃ ওবায়দুল ইসলাম।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন ও স্মরণিকা প্রকাশের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।
আলোচনা সভায় সংগঠনের মহাসচিব আওরঙ্গজেব কামাল, শেখ আব্দুল মজিদ, মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজু, নুরুদ্দিন পাটোয়ারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং জাতীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের মর্যাদা প্রতিষ্ঠার বিষয়েও মতামত তুলে ধরেন।
সভায় আরও বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবকে আধুনিক, সুসংগঠিত ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে তরুণ সাংবাদিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিক সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।








