বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

‘আলোকিত মানুষ চাই’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ময়মনসিংহ নগরীর টাউন হলস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে বিভাগীয় পাঠক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পাঠক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বক্তব্যে তিনি বলেন, বই শিশুদের সামনে জ্ঞানের নতুন দুয়ার খুলে দেয়। বই পড়ার জন্য সবচেয়ে আনন্দময় ও উৎসাহব্যঞ্জক স্থান হচ্ছে লাইব্রেরি। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি বই পড়ার আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি আরও বলেন, পাঠাভ্যাস মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায়। একটি ভালো বই একজন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। তাই শিশু-কিশোরদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের পারিবারিক ও সামাজিক বন্ধন পশ্চিমা বিশ্বের তুলনায় ঐতিহ্যগতভাবে অনেক শক্তিশালী। তবে সময়ের সঙ্গে সেই বন্ধন কিছুটা দুর্বল হয়ে পড়ছে। সামাজিক মূল্যবোধ ধরে রাখতে বই পড়ার অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দেশ ও সমাজের প্রতি মমত্ববোধ তৈরি করে এমন বই পড়তে হবে। একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক বই নির্বাচন করা জরুরি। আলোকিত মানুষ গড়ে তুলতে শৈশব থেকে জীবনের শেষ সময় পর্যন্ত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মোহাম্মদ হামিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র।

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনও ছিল। এতে শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত বই পড়লে মানুষের জ্ঞান, মনন ও সামাজিক মূল্যবোধ বিকশিত হয়। এ ধরনের পাঠক সমাবেশ শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পাঠক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
৩৪ সময় দৃশ্য