বাংলাদেশ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ময়মনসিংহে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে তোলপাড় রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ময়মনসিংহে এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের আইজিপি বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের ৯০ হাজার জরিমানা ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ উদ্ধার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে মাদক বিরোধী অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ১ বিদেশে চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রামে সম্পত্তি বিরোধে বাবাকে হত্যা করে ছেলে গ্রেপ্তার হলো নাসিরনগরের মহাখাল সেতু ঝুঁকিপূর্ণ, এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে রায়পুরা আব্দুল্লাহপুরে হত্যা মামলার আসামি স্বপন সক্রিয়, আতঙ্ক
সর্বাধিক পঠিত

শিবপুর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলায় পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ধাপে ধাপে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ জনগণকেও গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আরও বলেন, প্রতিটি নাগরিককে অন্তত একটি বা একাধিক গাছ রোপণ করতে হবে এবং সেই গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে শিবপুর উপজেলায় পর্যায়ক্রমে বিপুল সংখ্যক ফলজ ও বনজ গাছ রোপণ করা হবে। এতে শুধু পরিবেশ নয়, কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

পরিবেশবিদদের মতে, এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করবে। বিশেষ করে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিবপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম চালানোর দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
৩৩ সময় দৃশ্য