বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

সালথায় বিজ্ঞান মেলা ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলায় “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী সালথা জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক বাংলাদেশ গঠনে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হলে এ ধরনের বিজ্ঞান মেলা ২০২৬-এর মতো আয়োজন নিয়মিত করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র বিভাগে ১০টি এবং সিনিয়র বিভাগে ৩টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। এসব প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

মেলাকে ঘিরে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়। অতিথিরা স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চা আরও বৃদ্ধি পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৭ সময় দৃশ্য