বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

হাকিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে দিনব্যাপী দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম-এর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামতউল্লাহ্ এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন। এ সময় থানার সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদক মামলা, ওয়ারেন্টভুক্ত মামলা এবং অন্যান্য অপরাধে জড়িত মোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ রশিদুল ইসলাম, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ মাহাবুব আলম, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ কাওসার হোসেন, শ্রী দিপক সিং, মোঃ রাহুল, মোঃ মোস্তাক আহমেদ এবং মোঃ সাখাওয়াত হোসেন ওরফে শওকত।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া কয়েকজন আসামীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। বিশেষ করে মোঃ মোস্তাক আহমেদের বিরুদ্ধে একাধিক জিআর মামলা ও সাতটি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের ১৪ মে দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। পুলিশের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৪৮ সময় দৃশ্য