বাংলাদেশ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে প্রধান শিক্ষক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার পোরশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ
সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩

জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। তিনি Physical Endurance Test (PET), লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম প্রকাশ করেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছাই শেষে যোগ্য প্রার্থীরা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসব ধাপ শেষে মোট ২৩১ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

সবশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৫৩ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা টিআরসি নিয়োগ বোর্ড। উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এদিকে, শতভাগ মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হওয়ায় প্রার্থীদের পরিবার ও স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ দেখা গেছে। অনেক উত্তীর্ণ প্রার্থী আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার করেন।

বাংলাদেশ পুলিশ টিআরসি নিয়োগ ২০২৬ কার্যক্রমে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের নিয়োগ প্রক্রিয়া তরুণদের মধ্যে আস্থা বাড়াবে এবং যোগ্য প্রার্থীরা দেশসেবার সুযোগ পাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
৪০ সময় দৃশ্য