বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ, বিজিবির পৃথক অভিযান

রাজশাহী প্রতিনিধি মোঃ সোহেল রানা:

মোঃ সোহেল রানা: রাজশাহী সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট, ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট ২০২৬ রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় চারঘাট থানার টাংগন পূর্বপাড়া নাকম এলাকায়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইউসুফপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি অসাধু চক্র সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল চারঘাট মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে একই রাতে গোদাগাড়ী থানার হনুমন্তনগর এলাকায় আরেকটি অভিযান চালায় সাহেবনগর বিওপির আভিযানিক দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর বিজিবির সদস্যরা কলাবাগানের মধ্যে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন।

একপর্যায়ে বিজিবি সদস্যরা দেখতে পান, একজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। তাকে আটক করতে ধাওয়া করলে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা ভারতীয় মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। পৃথক দুটি অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

রাজশাহী সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল আরও জোরদার করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
১৫ সময় দৃশ্য