বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিবেদক:

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক-পরিদর্শীকা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্য এবং গ্রাম পুলিশ অংশ নেন।

সভায় কালিহাতীতে বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। এর কারণে কিশোরী ও তরুণীদের শিক্ষা ব্যাহত হয়। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও পারিবারিক নানা জটিলতা তৈরি হতে পারে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব নিয়েও সভায় আলোচনা করা হয়। সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণ সহজ হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউএনও ফারজানা আক্তার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিকভাবে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
২৮ সময় দৃশ্য