বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

জিপিএমএসে জনমুখী প্রচার বেগবান হবে: গণযোগাযোগ মহাপরিচালক

কাপ্তাই, ১২ সেপ্টেম্বর ২০২৬: সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি জিপিএমএস সরকারের জনমুখী প্রচার কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলে জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান।

তিনি বলেন, সরকারি কাজের নতুন এই মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

শনিবার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এস এম আব্দুর রহমান।

গণযোগাযোগ মহাপরিচালক বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের সফলতা শুধু কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ আয়োজন করা হয়েছে, তা দিয়ে নির্ধারণ করা হবে না। বরং এসব কার্যক্রমের মাধ্যমে কতজন মানুষের কাছে উন্নয়ন বার্তা পৌঁছেছে, জনগণ সেই বার্তা কতটা গ্রহণ করেছে এবং এর ফলে কী ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটিও মূল্যায়নের আওতায় থাকবে।

তিনি আরও বলেন, জিপিএমএস-এর আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিতভাবে কাজ করতে পারবে। পাশাপাশি নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন এবং তার অগ্রগতি পর্যালোচনা করা সহজ হবে।

এস এম আব্দুর রহমান বলেন, জনমুখী প্রচার কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সেবা এবং জনকল্যাণমূলক তথ্য সহজভাবে পৌঁছে দেওয়া। এজন্য মাঠপর্যায়ের প্রচার কার্যক্রমকে আরও ফলাফলভিত্তিক করা প্রয়োজন। জিপিএমএস সেই কাজকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সভাপতিত্ব করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম।

দুই দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, অগ্রগতি মূল্যায়ন এবং নির্ধারিত নির্দেশিকার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় সরকারি কর্মপরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রমের মান বাড়ানো, জনগণের কাছে উন্নয়ন তথ্য পৌঁছানো এবং এসব কার্যক্রমের ফলাফল যথাযথভাবে মূল্যায়নের বিষয়ে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়ন হলে সরকারি দপ্তরগুলোর কাজের মান আরও উন্নত হবে। পাশাপাশি জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ বাড়বে।

অনুষ্ঠানের শেষে কর্মশালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মকর্তাদের জিপিএমএস কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত সময় অনুযায়ী অগ্রগতি মূল্যায়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

স্বাক্ষরিত/-

মোঃ উজ্জল হোসেন

সহকারী পরিচালক (প্রচার)

গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ সময় দৃশ্য