বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

নওগাঁর পত্নীতলায় চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা হারুন অর রশিদের

নওগাঁ জেলা প্রতিনিধি: আব্দুল আজিজ

নওগাঁর পত্নীতলা উপজেলার ২নং নির্মইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বিএনপি নেতা ও সমাজসেবক হারুন অর রশিদ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

হারুন অর রশিদ পত্নীতলা উপজেলার রামনগর জামালপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম নজরুল ইসলামের ছেলে। তাঁর বাবা সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিগ্রি পাস করা হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।

রাজনৈতিক জীবনে হারুন অর রশিদ নির্মইল ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের দায়িত্বেও রয়েছেন তিনি। জামালপুর যুব উন্নয়ন সমবায় সমিতি এবং নাথুরহাট বাজার দোকান মালিক সমিতির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বতলী জামালপুর মোল্লাপাড়া রহিম বক্স মক্তব কাম ঈদগাহ ময়দান, নাথুরহাট বাজার দোকান মালিক সমিতি এবং নির্মইল ইউনিয়ন নাথুরহাট রিকশা-ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের পাশে স্থায়ীভাবে বসবাস করায় সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি নাথুরহাট বাজারে মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করেন।

চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে হারুন অর রশিদ বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। অতীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রায় তিন মাস কারাভোগ করলেও তিনি প্রতিশোধের রাজনীতিতে জড়াননি। মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জীবনে কখনো দুর্নীতি করেননি এবং ভবিষ্যতেও দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না। জনগণ তাঁকে নির্বাচিত করলে দল-মত নির্বিশেষে পাঁচ বছর সাধারণ মানুষের সেবা করার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি জানান, চেয়ারম্যান হিসেবে একটি মেয়াদ দায়িত্ব পালন করার পর আর নির্বাচনে প্রার্থী হবেন না। বরং নতুন প্রজন্মের নেতৃত্বের জন্য সুযোগ তৈরি করে দিতে চান।

হারুন অর রশিদ বলেন, নির্মইল ইউনিয়নের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে চান। বিশেষ করে সুশিক্ষার আলো ছড়িয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন নির্মইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কারা প্রার্থী হবেন এবং ভোটাররা কাকে সমর্থন করবেন, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।

চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তাঁর নির্বাচনী প্রত্যাশা পূরণে নির্মইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৯ সময় দৃশ্য