রাঙামাটির সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কৃতি সন্তান ও তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম পেয়েছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যায় তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে পাওয়া এ পুরস্কার সাইমুন ইসলামের দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতি। তার এ অর্জনে রাঙামাটির মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। পাশাপাশি, তরুণদের পরিবেশ রক্ষা ও মানবিক কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে এ সম্মাননা।
পরিবেশ সংরক্ষণে সাইমুন ইসলামের উদ্যোগ রাঙামাটির পাহাড়ি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছেন সাইমুন ইসলাম। তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুন-Dream Deviser’-এর মাধ্যমে তিনি স্থানীয় তরুণদের সংগঠিত করেছেন। এ সংগঠনের উদ্যোগে রাঙামাটির ১০টি উপজেলার তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে জেলার ১৪টি আদিবাসী জনগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করে পরিবেশ সংরক্ষণে কাজ করছেন তিনি। রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা তার কাজের অন্যতম লক্ষ্য। এ জন্য তিনি তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম
পরিবেশ দূষণ কমাতে সাইমুন ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ বিষয়ে সচেতনতামূলক কমিউনিটি অ্যাকশন সভা আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাকের সঙ্গে সমন্বয় করে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। মশাবাহিত রোগ প্রতিরোধেও সচেতনতামূলক উদ্যোগ নিয়েছেন তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতন করার চেষ্টা করছেন। বন্যপ্রাণী রক্ষায় বিশেষ ভূমিকা
পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায়ও কাজ করছেন সাইমুন ইসলাম। ‘Snake Rescue Team Bangladesh’-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারে অংশ নেন। উদ্ধার করা প্রাণীগুলো নিরাপদ পরিবেশে অবমুক্ত করার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখছেন তিনি।
এ ছাড়া সাপে কাটার ঘটনা ঘটলে কী করণীয়, সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছেন সাইমুন। এ লক্ষ্যে সরকারি কলেজগুলোতে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে বন্যপ্রাণী সম্পর্কে মানুষের ভয় ও ভুল ধারণা কমানোর পাশাপাশি নিরাপদ আচরণ সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা চলছে।
দুর্যোগে মানুষের পাশে সাইমুম
মানবিক সেবামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাইমুন ইসলাম ও তার দলের। করোনাকালীন সময়ে রাঙামাটির দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মৃত ব্যক্তিদের দাফনে সহযোগিতা এবং অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে তারা কাজ করেছেন।
এ ছাড়া শীত মৌসুমে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন তারা। দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোই তাদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য।
তরুণদের জন্য অনুপ্রেরণা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জনের মাধ্যমে সাইমুন ইসলাম পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। তার এ স্বীকৃতি স্থানীয় স্বেচ্ছাসেবীদের কাজের প্রতিও ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। রাঙামাটি পাহাড়ি জনপদে পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে সাইমুন ইসলামের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। তার এ অর্জন নতুন প্রজন্মকে সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে। একই সঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন মানবিক সেবায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।








