বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

আড়াইহাজারে ৪ জন আটক, ৩৪ ধারায় আদালতে প্রেরণ

সোহান মিয়া, আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা না দিয়ে দণ্ডবিধির ৩৪ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে উপজেলার চালাকচর এলাকায় এ অভিযান পরিচালনা করে আড়াইহাজার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং একটি আসর থেকে চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—মানিকপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩০), কালাম (২৮), সুন্দর আলী (২৫) এবং শরীফ মিয়া (১৮)।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেলেও পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়নি। পরিবর্তে দণ্ডবিধির ৩৪ ধারায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যৌথভাবে অপরাধে জড়িত থাকার সন্দেহে ৩৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আটক করার সময় মাদক থাকার কিছু তথ্য পাওয়া গেলেও পরে তা নিশ্চিত করা যায়নি। তবে তাদের পূর্বের অভিযোগ ও স্থানীয় রেকর্ডের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
৪৯ সময় দৃশ্য