বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময়

শাকিল হোসেন,কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও সাধারণ নাগরিকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।

মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সার্বিক সেবার মান উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়েও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আলোচনা তুলে ধরা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে এ. মতিন চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের জন্য প্রায় ৩ কোটি টাকা প্রয়োজনের কথা জানানো হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসার জায়গাগুলোর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স অন্যতম। তাই এখানে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হলে স্থানীয় মানুষের চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। রোগীদের প্রয়োজনীয় সেবা দ্রুত নিশ্চিত করা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ উঠে আসে।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় অর্থায়ন ও পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা গেলে এ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে। এতে কালিয়াকৈর উপজেলার সাধারণ মানুষ স্থানীয় পর্যায়েই আরও কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৮ সময় দৃশ্য