বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে বিদেশি মদ জব্দ ও বিমানবন্দরে সিগারেট জব্দে বড় অভিযান

চট্টগ্রামে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও অবৈধ সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুটি ঘটনায় মোট প্রায় লাখ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

প্রথম ঘটনায়, চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লিটার বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা মধ্যমপাড়া এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক মজুত ও বিক্রির প্রস্তুতি চলছিল। পরে অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন (৪০) নামের একজনকে আটক করা হয়। তার ঘরের খাটের নিচ থেকে দুটি বস্তায় রাখা ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ছিল ১ লিটার করে। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নৌপথে কম দামে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। পরে তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একই রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের আরেকটি অভিযান পরিচালনা করা হয়। আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার ৬৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়। পাশাপাশি ৫টি স্মার্টফোনও উদ্ধার করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আসা দুই যাত্রী মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান এর ব্যাগেজ থেকে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও এনএসআই। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এসব পণ্য অবৈধভাবে দেশে আনা হয়েছিল এবং এতে বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা পণ্য কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতেও বিমানবন্দরে অবৈধ পণ্য ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি আরও কঠোর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৩৮ সময় দৃশ্য