বাংলাদেশ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টাঙ্গুয়ার হাওরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এমপি কামরুল নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রহিদুল ইসলাম ঠাকুরগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বিশাল মিছিল, হলুদ-সবুজে মুখর রাজপথ মুন্সিরহাট লিচু গাড়ি লোডিং সংঘর্ষে আহত কয়েকজন, ঠাকুরগাঁওয়ে উত্তেজনা এইচএসসি মার্কশিট হারিয়ে নিয়ামতপুরে থানায় জিডি সম্পন্ন কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্প ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, ব্রাজিলের জয় পাঁচবিবিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত রিফাত কামাল আহমেদ সভাপতি, পাল্লা মাহবুব বিদ্যালয়ে এডহক কমিটি বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের বিদ্যুৎ বিচ্ছিন্ন: তীব্র বকেয়া বিল সংকট
সর্বাধিক পঠিত

বিজিবির উপস্থিতি টের পেয়ে সিগারেট ফেলে পালাল চোরাকারবারিরা

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) রাতে উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টার দিকে নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে বিজিবির সদস্যরা উগলছড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে দূর থেকে চোরাকারবারিরা তাদের উপস্থিতি বুঝতে পারে।

এ সময় গ্রেপ্তার এড়াতে চোরাকারবারিরা মাথায় বহন করা প্লাস্টিকের বস্তা রাস্তায় ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলো খুলে দেখা যায়, সেখানে ৩০ কার্টুন ‘ESSE Lights’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট রয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব অবৈধ বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা নতুন নতুন কৌশলে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আনার চেষ্টা করছে। এসব তৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবির এমন অভিযানের ফলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
২২ সময় দৃশ্য