বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

মামলা প্রত্যাহারের দাবিতে নোচনাহারে সড়ক অবরোধ ব্যবসায়ীদের

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমানসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে নোচনাহার মোড়ের দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎ সমিতির সদস্যরা নওগাঁ-সারাইগাছি আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

পরে নোচনাহার বাজারে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী নেতারা। সেখানে তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সদস্য মনিরুল হক (মনি) ও আমিনুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও সাজানো মামলা করা হয়েছে।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী নেতারা জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎদার সমিতির উদ্যোগে পাওনা টাকা নিয়ে একটি বিরোধের স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। ওই সালিশে বিবাদী আশরাফ আলী উপস্থিত প্রায় শতাধিক মানুষের সামনে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেন।

ব্যবসায়ীদের দাবি, সালিশে আশরাফ আলী পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার করেন। একই সঙ্গে জামানত হিসেবে সমিতির কাছে তার স্বাক্ষর করা দুটি ব্যাংক চেক ও লিখিত স্ট্যাম্প দেন।

ব্যবসায়ী নেতারা আরও অভিযোগ করেন, পরবর্তীতে ওই চেককে কেন্দ্র করে সালিশে উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়। তাদের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা চাওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তারা।

ব্যবসায়ী নেতারা বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে সমিতির আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে নোচনাহার বাজার বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম (মনি), সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান, আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সুমন, উপদেষ্টা আব্দুল মান্নানসহ দুই সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে নোচনাহার এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
১৯ সময় দৃশ্য