বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

শুভ জন্মাষ্টমী উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা সমন্বয় সভা

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির ও শোভাযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজক কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।

সভায় আসন্ন শুভ জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শোভাযাত্রার নিরাপত্তা, মন্দির এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়।

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সভায় বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে জন্মাষ্টমী উদযাপনের জন্য প্রশাসনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তারা উৎসব চলাকালে মন্দির ও শোভাযাত্রার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে যে, জন্মাষ্টমী উদযাপনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। শোভাযাত্রা ও বিভিন্ন মন্দিরের আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। নিরাপত্তার পাশাপাশি শোভাযাত্রার সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজক কমিটির সদস্য এবং জেলার বিভিন্ন থানা পর্যায়ের মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের এমন উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৩১ সময় দৃশ্য