বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

হাওড়ে মা মাছ রক্ষায় মোহনগঞ্জে অভিযান, অবৈধ জাল-বাঁধ উচ্ছেদ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওড় এলাকায় দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। হাওড়ে মা মাছ রক্ষা এবং রেণু পোনা সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জাল, মাছ ধরার ফাঁদ, কৃত্রিম বাঁধ ও বিভিন্ন মাছ ধরার স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ উপজেলার বিভিন্ন হাওড়ে পরিচালিত এই অভিযানে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে হাওড়ের বিভিন্ন স্থানে বসানো অবৈধ জাল ও মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রজনন মৌসুমে মা মাছ ও রেণু পোনা ধ্বংস হলে দেশীয় মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনার সময় হাওড়ের বিভিন্ন এলাকায় তৈরি করা কৃত্রিম বাঁধ অপসারণ করা হয়। এসব বাঁধের কারণে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল বলে জানান কর্মকর্তারা। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত কারেন্ট জালও জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, হাওড় অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মা মাছ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, হাওড়ের পরিবেশ রক্ষা এবং দেশীয় মাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে এমন অভিযান খুবই প্রয়োজন। তারা অবৈধ মাছ শিকার বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
৩৬ সময় দৃশ্য