বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয় ফরিদপুরে উন্নয়ন নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো কালিহাতীতে যমুনা নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ফুলবাড়ী বিজিবির অভিযানে ৩ হাজার ভারতীয় ট্যাবলেট জব্দ
সর্বাধিক পঠিত

ছাত্র-জনতার ওপর হামলার আসামি মাইদুল প্রকাশ্যে

সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম গাজীপুর 

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা সংক্রান্ত মামলার আসামি হিসেবে অভিযুক্ত যুবলীগ নেতা মাইদুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল, সচেতন নাগরিক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের টঙ্গীর খরতৈল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম প্রধান (বুলন)-এর ছেলে মাইদুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, মামলার আসামি হওয়ার পরও তিনি এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেখা যাচ্ছেন।

স্থানীয়দের দাবি, মাইদুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় সক্রিয় রয়েছেন। তার বিরুদ্ধে পুলিশের কথিত সোর্স পরিচয় ব্যবহার করে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ তুলে বিভিন্ন তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব তথ্য সামনে আসার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করেন, গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আমজাদের সঙ্গে মাইদুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি আমজাদের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, হামলা ও হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগে মামলা থাকার পরও কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে চলাফেরা করতে পারেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “কোনো অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ নেই। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

এদিকে মামলার আসামি মাইদুলকে ঘিরে ওঠা অভিযোগ এবং তার প্রকাশ্য চলাফেরার বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এ বিষয়ে জনমনের সংশয় দূর করা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
২০ সময় দৃশ্য