বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

নবীগঞ্জে শিক্ষিকা মিত্রা চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নবীগঞ্ প্রতিনিধিঃ

নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরীর বিদায়ী সংবর্ধনা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও অভিভাবক কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। তাদের সাফল্যকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রব রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইনস্ট্রাক্টর ও প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিংকু দাশ।

এ ছাড়া সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা খানম, গোলাম রাব্বানী, শাহীনুর আক্তার চৌধুরী, জাহাঙ্গীর বখত চৌধুরী, রুবেনা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিক বাদল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে গীতা পাঠ করা হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অভিভাবক কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলমগীর মিয়া।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরী আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিনের কর্মস্থল ও প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে বিদায়ের মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকের চোখে দেখা যায় অশ্রু। সহকর্মী ও শিক্ষার্থীরা তার ভবিষ্যৎ জীবনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিদায়ী শিক্ষিকা মিত্রা চৌধুরী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার ভবিষ্যৎ জীবনের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৪১ সময় দৃশ্য