বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

প্রত্যয় কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মোঃ কামরান হোসেন,পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি;

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে অবস্থিত প্রত্যয় স্কুল এন্ড কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া, উপহার বিতরণ এবং বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে কোচিং সেন্টারের শ্রেণিকক্ষে এই এসএসসি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন শিক্ষক মোঃ মোস্তফা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সালমান রহমান পল্লব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা মেনে চললে সাফল্য অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সোহাগ মিয়া বলেন, পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি শেষ নয়। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি, সৃজনশীলতা এবং বাস্তব জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করা, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরি করার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রত্যয় কোচিং সেন্টার ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০২১ সালে প্রত্যয় কিন্ডারগার্টেন এন্ড স্কুল চালু করা হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, জ্যামিতি বক্স, ফাইল এবং রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
২৮ সময় দৃশ্য