বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

বিরলে পেট্রোলে আগুনে নারী হত্যা, সাবেক স্বামী অবশেষে আটক

সাদেকুল ইসলাম, বিরল দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরলে পেট্রোলে আগুনে নারী হত্যার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, বিবাহবিচ্ছেদের প্রায় দুই মাস পর সাবেক স্বামীর হামলায় দুই সন্তানের জননী সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করেছে বিরল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া আক্তার শ্যামলী বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের মেয়ে। তার সঙ্গে রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিরল উপজেলার দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা মাহবুবুর রহমান (৫১)-এর প্রায় দুই মাস আগে বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগ অনুযায়ী, শনিবার (১ আগস্ট ২০২৬) রাত প্রায় ১১টার দিকে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। এরপর তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দেন। এতে শ্যামলী গুরুতরভাবে দগ্ধ হন।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত শ্যামলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে শ্যামলীর মৃত্যু হয়। পরে তাকে আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিরল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের ভাষ্য, সাবেক স্বামীর হামলার এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬
১১০ সময় দৃশ্য