বাংলাদেশ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, ২০২৯ সালে বিরলে নতুন স্টেডিয়াম কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এসআরবি-১৪ নবাগত অধিনায়কের রেঞ্জ ডিআইজির সঙ্গে সাক্ষাৎ ময়মনসিংহে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আহত ৫, রাজশাহী মেডিকেলে রেফার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত

আখাউড়ায় মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট, যুবক গ্রেফতার

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর আখাউড়া থানা পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করে। পরে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে তার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।

এরপর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্ধ্যায় মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেফতার করা হয়।

আখাউড়ায় মহানবী (সা.) অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া আসাদুজ্জামান ওয়াসিম মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল (কর্ণেল বাজার) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রতন ডাক্তারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আখাউড়ায় যুবক গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের উসকানিমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন বক্তব্য বা পোস্ট ছড়ানোর ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে পোস্টটির বিষয়বস্তু এবং এর আইনগত দিক তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৩৫ সময় দৃশ্য