বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

আটোয়ারীতে প্রীতি ফুটবল ম্যাচে তরুণদের সম্পৃক্ততায় ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আটোয়ারীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মর্ডান পিথিয়ান গেমস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচটি বুধবার (৬ জুন) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে দর্শক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ম্যাচটিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ মুরাদ (নয়ন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সন্তোষ রায় এবং জেলা কমিটির ট্রেজারার হাসিবুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা কমিটির সভাপতি শক্তি পদ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম বর্মণ, ক্রীড়া সম্পাদক মো. আল ইমরোজ নুসরাত স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই সিদ্দিকী, স্থানীয় ক্রীড়া সংগঠক ফাহিম মোরশেদ (তীব্র) এবং এলাকার বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সমর্থকবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজকদের মতে, মর্ডান পিথিয়ান গেমস জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এ ধরনের আরও আটোয়ারীতে প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া আয়োজন পঞ্চগড় জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
১৮ সময় দৃশ্য