বাংলাদেশ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কুমুদগঞ্জ মহিলা মাদ্রাসায় অবকাঠামো সংকট, নেই বেঞ্চ ও খেলার মাঠ আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় আটক যুবকের তিন মাসের কারাদণ্ড পাথারিয়া নির্বাচন: তৃতীয়বার চেয়ারম্যান হতে চান আমিনুর রশিদ আমিন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৩০৪ পিস ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার আবুল কালাম আজাদ তপনের নেতৃত্বে রাজশাহীতে ছাত্রদলের বিশাল মিছিল “কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে” নওগাঁর পোরশায় ছিনতাই, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত

কুড়িগ্রাম শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আজিজের গণসংযোগ জোরদার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজঃ ৩১৪)-এর আসন্ন ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ২০ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন পদপ্রার্থীরা তাদের প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করেছেন।

সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিজ্ঞ শ্রমিক নেতা আব্দুল আজিজ (বাবু)। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কর্মকাণ্ড এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি স্ট্যান্ড, গ্যারেজ ও বিভিন্ন শ্রমিক সমাবেশে নিয়মিত উপস্থিত থেকে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

শ্রমিক সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ (বাবু) অতীতে টানা তিনবার সড়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং শ্রমিকবান্ধব মনোভাবের কারণে তিনি সভাপতি পদে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে সভাপতি পদপ্রার্থী আব্দুল আজিজ (বাবু) বলেন, “আমি সবসময় শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। শ্রমিক ভাইদের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতেও সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাব।”

আসন্ন সাধারণ সভা ও নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মতবিনিময়, আলোচনা এবং প্রচারণা কার্যক্রম এখন পুরো জেলায় ব্যাপকভাবে চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫৪ সময় দৃশ্য