বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি

নজরুল ইসলাম, গাজীপুর:

গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে হামলার শিকার আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আইনজীবী ও তাঁদের সহকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৯ আগস্ট বিকেল ৬টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জজ কোর্টের সামনের সড়কে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র ও হেলমেট দিয়ে অ্যাডভোকেট রুহুল আমিনের মাথা ও চোখ লক্ষ্য করে আঘাত করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে অ্যাডভোকেট মাহীন হাসান শুভও আহত হন।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে রুহুল আমিনের চোখ লক্ষ্য করে আঘাত করেন। তবে আঘাতটি তাঁর কানে লাগে। পরে হামলাকারীরা হেলমেট দিয়ে তাঁর মাথায় একাধিকবার আঘাত করেন। এতে হেলমেটটি ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে গিয়ে কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আহত দুই আইনজীবীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, মামলা বা লিখিত অভিযোগ দায়েরের আগেই আটক ব্যক্তিদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

চিকিৎসা শেষে বৃহস্পতিবার অ্যাডভোকেট রুহুল আমিন বাদী হয়ে গাজীপুরের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নম্বর ১০২১/২০২৬ দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আইনজীবীরা আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর আসামিরা ভুক্তভোগী আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এ কারণে তাঁরা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলন থেকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করে অভিযুক্তদের গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী আইনজীবী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বক্তারা বলেন, বিচার বিভাগের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তাঁরা আশা করেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রুহুল আমিন ছাড়াও গাজীপুর জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট মোজাম্মেল, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, অ্যাডভোকেট আল আমিন ইসলাম আশিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট ওলিউল ইসলাম টুটুল ও অ্যাডভোকেট আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০ মিনিট আগে
১৩ সময় দৃশ্য