বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয় ফরিদপুরে উন্নয়ন নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো
সর্বাধিক পঠিত

তেকসাস নতুন কমিটি: যুবরাজ সভাপতি, বুশরা সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা। সংগঠনটি আগামী এক বছরের জন্য এই নতুন কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলীর অনুমোদনের মাধ্যমে এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টামণ্ডলী জানিয়েছেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা, প্রশিক্ষণ, সংবাদ সংগ্রহ এবং গণমাধ্যম সম্পর্কিত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের বাস্তব সাংবাদিকতা শেখার একটি প্ল্যাটফর্ম হিসেবে এই সংগঠনটি পরিচিত।

এর আগে সংগঠনের অভ্যন্তরীণ কিছু সাংগঠনিক অস্থিরতা এবং সদস্যদের মধ্যে অসন্তোষের কারণে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), অর্থ সম্পাদক মোঃ রাকিব হাসান (আজকের পেপার), দপ্তর সম্পাদক মোঃ তুহিন ইসলাম রাতুল (দৈনিক প্রলয়), সহ দপ্তর সম্পাদক তাসনিম রহমান (এনবিবি), প্রচার সম্পাদক আতিকুল ইসলাম (ডেইলি নোট ২৪) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এহসানুল ইসলাম ইমন (জয়যাত্রা), ফারজানা সুলতানা সামিয়া (ভোরের জানালা) ও মেহেদী হাসান শ্রাবণ (বায়ান্নর কণ্ঠ)।

নবগঠিত এই কমিটি আশা প্রকাশ করেছে যে, তারা সংগঠনের সাংবাদিকতা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে একটি সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৩৮ সময় দৃশ্য