বাংলাদেশ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে প্রধান শিক্ষক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার পোরশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ
সর্বাধিক পঠিত

ধনবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে টাঙ্গাইলের ধনবাড়ীতে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে স্থানীয় ছাত্রদল। এসএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বুধবার ধনবাড়ী উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে ধনবাড়ী উপজেলা ছাত্রদল। এতে পৃষ্ঠপোষকতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী হাফেজ খায়রুল ইসলাম মুন্সি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, চলমান তীব্র গরমে পরীক্ষার্থীরা যেন অসুস্থ না হয়ে পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থী দুর্বলতা, পানিশূন্যতা ও গরমজনিত সমস্যায় ভুগতে পারে। এ কারণে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়, যাতে তারা সুস্থভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে।

স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের হাতে হাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পৌঁছে দেন। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়।

নেতাকর্মীরা বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা যেন কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি ছাড়াই পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

এ ধরনের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পরীক্ষার্থী ও অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের ধনবাড়ীতে ছাত্রদলের মানবিক উদ্যোগ সমাজে ভালো উদাহরণ তৈরি করে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করে।

স্থানীয় সচেতন মহলও এই কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও বেশি সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৩১ সময় দৃশ্য