বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

নাসিক ২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের জোর প্রচারণা

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে নাসিক ২ নং ওয়ার্ড নির্বাচন ঘিরে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মাঠ প্রস্তুতি জোরদার হয়েছে। ইতোমধ্যেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রচারণা ও জনসংযোগ। এতে করে পুরো ওয়ার্ডজুড়ে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ এবং সাধারণ মানুষের মাঝে বাড়ছে আগ্রহ।

স্থানীয় বিভিন্ন এলাকা যেমন মিজমিজি দক্ষিণপাড়া, মিজমিজি পশ্চিমপাড়া, কান্দাপাড়া, সাহেবপাড়া ও সানাড়পাড়া রহিম মার্কেট ঘুরে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত গণসংযোগ করছেন। তারা মতবিনিময় সভা, সামাজিক কার্যক্রম এবং ছোট ছোট বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

এবারের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নারায়ণগঞ্জ ২ নং ওয়ার্ডে মূলত তিনজনকে ঘিরে আলোচনা বেশি। তাদের মধ্যে বিএনপির দুইজন এবং জামায়াতে ইসলামীর একজন নেতা রয়েছেন।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ইকবাল হোসেন (ভেন্ডার)। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে যুক্ত। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন।

এছাড়াও রয়েছেন সাবেক দুইবারের নির্বাচিত কাউন্সিলর ইকবাল হোসেন। তার অভিজ্ঞতা এবং স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। অনেক ভোটার মনে করছেন, অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর মহানগর সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইনও মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও তিনি ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

প্রার্থীরা সবাই সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ার কথা বলছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের অপসারণের পর থেকে এই ওয়ার্ডে নাগরিক সেবায় কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। প্রশাসনিকভাবে কার্যক্রম চললেও অনেক ক্ষেত্রে মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৫২৬ সময় দৃশ্য