বাংলাদেশ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ময়মনসিংহে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে তোলপাড় রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ময়মনসিংহে এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের আইজিপি বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের ৯০ হাজার জরিমানা ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ উদ্ধার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে মাদক বিরোধী অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ১ বিদেশে চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রামে সম্পত্তি বিরোধে বাবাকে হত্যা করে ছেলে গ্রেপ্তার হলো নাসিরনগরের মহাখাল সেতু ঝুঁকিপূর্ণ, এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে রায়পুরা আব্দুল্লাহপুরে হত্যা মামলার আসামি স্বপন সক্রিয়, আতঙ্ক
সর্বাধিক পঠিত

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনকারী পেলেন এক মাস

নেত্রকোনার মদন উপজেলায় মদনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ অবিকুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মাদক সেবনের দায়ে কারাদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, অবিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদকসংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের কাছে এমন তথ্য আসার পরই তার ওপর নজরদারি বাড়ানো হয় এবং পরে অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়।

অভিযান পরিচালনার সময় মদন থানার এসআই খোরশেদ আলম, এসআই হাসান, এসআই মজিবর, এএসআই সাকিব ও এএসআই হুমায়ুনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তারা পুরো অভিযানে প্রশাসনকে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, “মদন উপজেলায় মাদক সেবনের সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদক সেবন, মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমেও মাদকের বিস্তার রোধে কাজ চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
৩৮ সময় দৃশ্য