বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ধনবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে ভিড় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় জনতার ঢল, চট্টগ্রামে শেষ বিদায় মামলা প্রত্যাহারের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার দারুস সালামে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বিরামপুরে নাবালিকা অপহরণ, মেয়েকে ফিরে চায় পরিবার কালিয়াকৈর ডাকাতি আটক: ৭ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার আগ্রাবাদে এক্সপ্রেসওয়ে র‍্যাম্পে শতাধিক দোকান উচ্ছেদ
সর্বাধিক পঠিত

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালায় পুলিশ সদস্যরা।

অভিযানে রাজবাড়ী এলাকা থেকে কাঞ্চন দাস (৩৫) ও চক্রপাড়ার অংকিতা চাকমা (৩৫)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫.৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা কারবারের অভিযোগে সাজ্জাদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে খাগড়াছড়ির পানছড়ি এলাকার নিয়তী রঞ্চন (৩২), লিটন চাকমা (২৬) এবং বরকল উপজেলার অনুজ চাকমা (২৫)-কে আটক করা হয়েছে।

অন্যদিকে আদালতের পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)-কেও এই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ কমাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করলে শহরে মাদক ব্যবসা অনেকটাই কমে আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৫৮ মিনিট আগে
১৩ সময় দৃশ্য