বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনী, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

মোঃ ফারুক আহমেদ, সিরাজগঞ্জঃ

সলঙ্গায় সাংবাদিকদের সংগঠন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার পর সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সোমবার দুপুর ১২টায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তাড়াশ উপজেলার ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক আব্দুর রহিম উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্টু সলঙ্গা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক সাহেদ আলী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কে. এম. আল-আমীন হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্টু, সহকারী সাধারণ সম্পাদক হোসেন আলী, অফিস দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, বায়তুল মাল সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য সুলতান মাহমুদ, কারিকুল ইসলাম, লিখুন আহমেদ, আব্দুর রহিম, ডা. আখতার হোসেন হিরন এবং মহিলা বিষয়ক সম্পাদক জি. এম. স্বপ্নাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠতা। তাই এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে হবে। তারা সলঙ্গা থানা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত বন্ধনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি ভবিষ্যতেও পেশাদার সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
১৬ সময় দৃশ্য