বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

সালথায় আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসায় ওসি বাবলুর রহমান খান

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলার সালথা থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে নিয়মিত কাজ করছেন।

বিশেষ করে বিভিন্ন দাঙ্গা, সংঘর্ষ ও মারামারির ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় সূত্র জানায়, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রামে সংঘর্ষের ঘটনায় ওসি বাবলুর রহমান খান সরাসরি নেতৃত্ব দেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, সালথা থানার ওসি বাবলুর রহমান খান দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছেন। তিনি মাদক, জুয়া ও সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন। ফলে এলাকায় অপরাধের হার কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, “বর্তমানে সালথা থানার পুলিশ অনেক আন্তরিকভাবে কাজ করছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের তৎপরতা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে।”

আরেক বাসিন্দা জানান, পুলিশের নিয়মিত তদারকি ও দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। তিনি বলেন, “বর্তমানে এলাকায় শান্তির পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করি, এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সালথা থানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও মত দিয়েছেন অনেকে।

সাধারণ মানুষের জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সালথা থানার পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান ও আইনি কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয়রা মনে করছেন, এমন কার্যক্রম অব্যাহত থাকলে সালথা উপজেলায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
১৯ সময় দৃশ্য