বাংলাদেশ , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

আব্দুস সামাদ পাটগ্রাম প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রধান রাজু।

এরপর বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে প্রায় ১০০ জন আমদানি-রপ্তানিকারক অংশ নেন। উপস্থিত সদস্যদের সম্মতিতে নতুন কমিটির ঘোষণা দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম (প্রধান)।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তাফা সালাউজ্জামান ওপেল। এছাড়া সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. আনিছুর রহমান প্রধান রাজু। ব্যবসায়ীদের মধ্যে এই কমিটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলবন্দরের সি.এন্ড.এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ। এছাড়াও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও সি.এন্ড.এফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, বুড়িমারী স্থলবন্দরকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, বুড়িমারী স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার। এই বন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। তাই নতুন কমিটি গঠনের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
২৪ সময় দৃশ্য