বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

বাঁচার আকুতি আনোয়ারের, এগিয়ে আসুন মানবিক সহায়তায়

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা গ্রামের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত আনোয়ার হোসেন (৪৫) জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলা এই ব্যক্তি বর্তমানে আর্থিক সংকটে চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন।

আনোয়ার হোসেন উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বগুলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পেশায় একটি পরিবহন প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিন সন্তানের জনক আনোয়ার হোসেন নিজের উপার্জনে পরিবার চালিয়ে আসছিলেন। তবে প্রায় ছয় মাস আগে তার পেটে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা নিতে গিয়ে তার সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, রোগ নির্ণয়ের পর নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে গেলেও বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। বসতভিটা ছাড়া উল্লেখযোগ্য কোনো সম্পদও তার নেই।

ক্যান্সার আক্রান্ত আনোয়ার হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই রোগের সঙ্গে লড়াই করছি। আগে কাজ করে পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণ করতাম। কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে আর নিয়মিত কাজ করতে পারছি না। চিকিৎসার ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি বাঁচতে চাই, সন্তানদের জন্য আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই।”

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন একজন পরিশ্রমী ও সৎ মানুষ। তার বর্তমান পরিস্থিতি অত্যন্ত করুণ। দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন বলে আশা করছেন স্বজনরা।

এ অবস্থায় চিকিৎসা সহায়তা পেলে তার চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে। তাই সমাজের হৃদয়বান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কেউ সাহায্য করতে চাইলে আনোয়ার হোসেনের ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭৫১-১৪৮৮৩৩-এ যোগাযোগ করতে পারবেন। সামান্য সহযোগিতাও তার জীবন বাঁচানোর সংগ্রামে বড় ভূমিকা রাখতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
২৯ সময় দৃশ্য